ঢাকা,২৬ নভেম্বর, ২০২৬, বৃহস্পতিবার
সংবাদ শিরোনাম
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তারআওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগমন্ত্রীর এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত

আওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ

১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ রাত  ·  ৬০

আওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলার এইচ. ই. এম. রাকিবুল হাসান মিঠুকে ঘিরে রাজনৈতিক পরিচয় পরিবর্তন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক জীবনের শুরুতে আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি তাঁর ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন সময়ে তাঁর ব্যানার-ফেস্টুনে আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহারের কথাও সামনে এসেছে। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে এনসিপির নেতা ও সাংবাদিক পরিচয়ে সক্রিয় হতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ-জোট সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির যুগ্ম মহাসচিব পরিচয় ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।

অভিযোগ রয়েছে, একটি অনিবন্ধিত ফেসবুক নিউজ পেজ ব্যবহার করে তিনি বিএনপি কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, রাশেদ খান, কে এম রকিবুল ইসলাম রিপন ও  স্থানীয় বিএনপি নেতাদের  বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অযাচাইকৃত অভিযোগ প্রচার করছেন। এসব পোস্টে কাউকে ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা গুঞ্জন ছড়ানোর অভিযোগও রয়েছে।

বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে রাশেদ খানকে জড়িয়ে প্রচারিত বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, সাংবাদিক পরিচয় ও অনিবন্ধিত ফেসবুক পেজকে সংবাদমাধ্যমের মতো উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

BN NEWS সম্পাদক ও প্রকাশক : মো: আমিনুর রহমান