ঢাকা,২৬ নভেম্বর, ২০২৬, বৃহস্পতিবার
সংবাদ শিরোনাম
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তারআওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগমন্ত্রীর এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত

শৈলকুপায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন

২ জুন ২০২৩, ১২:০৫ দুপুর  ·  ৫৩২

শৈলকুপায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলাতে পরকীয়ার জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দন্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকার জরিমানাও করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্ত্রী সর্জিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিকা লিটন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে সর্জিনা খাতুন ও লিটনকে আসামি করে মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা খাতুন ও লিটনকে  অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি)অ্যাড. ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলার রায় সঠিক হয়েছে। বাদী পক্ষ এই রায়ে সন্তুষ্ট। তিনি আরো বলেন, মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।

BN NEWS সম্পাদক ও প্রকাশক : মো: আমিনুর রহমান