ঢাকা,৩০ নভেম্বর, ২০২৬, সোমবার
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রীর নির্দেশ ও ড্যাবের সুপারিশে ৭ দিনেই বাতিল মিটফোর্ডের উপপরিচালকের ওএসডি আদেশবিএমইউতে ‘ভোল পাল্টে’ পদোন্নতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপ-রেজিস্ট্রার মারুফ হোসেনের বিরুদ্ধেপোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার

কাল থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা: বিজিএমইএ সভাপতি

৫ সেপ্টেম্বর ২০২৪, ১:১৮ দুপুর  ·  ২৯৬

কাল থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা: বিজিএমইএ সভাপতি

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, আজকে শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল। কিছু জায়গা হামলা হয়েছে। যেসব কারখানা আজকে বন্ধ ছিল কাল থেকে তা চালু হবে।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিজিএমইএকে পোশাক কারখানায় নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে তাই বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলেও জানান  খন্দকার রফিকুল ইসলাম। পোশাক কারখানায় যারা ঝামেলা করছেন তারা বহিরাগত জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ সমস্যা খুবই কম। বহিরাগত কারা হামলা চালাচ্ছে তাদের চেনে না বিজিএমইএ। এদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না। 

এর আগে বুধবার চাকরি এবং নিয়োগে নারী-পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এদিন দুপুরে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় শতাধিক পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করে মালিক পক্ষ।

BN NEWS সম্পাদক ও প্রকাশক : মো: আমিনুর রহমান