ঢাকা,২৭ নভেম্বর, ২০২৬, শুক্রবার
সংবাদ শিরোনাম
বিএমইউতে ‘ভোল পাল্টে’ পদোন্নতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপ-রেজিস্ট্রার মারুফ হোসেনের বিরুদ্ধেপোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তারআওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ

অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

৪ নভেম্বর ২০২৪, ১:৫৪ দুপুর  ·  ৫২৪

অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের  বাসা থেকে মিলেছে এক কোটি টাকা ও ১১টি আইফোন। এই সচিবের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়। সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেপ্তার আছেন। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

BN NEWS সম্পাদক ও প্রকাশক : মো: আমিনুর রহমান