শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ আবারও ঘুষ বাণিজ্যে বিআরটিএ’র প্রকৌশলী তৌহিদুল হোসেন কমিশন ছাড়া ফাইল ছাড়েন না চসিকের প্রধান প্রকৌশলী গণপূর্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগ অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় ‎: মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলালকে ঘিরে বিতর্ক শিল্পের পথেই আতিকা আফসানা চট্টগ্রাম হালিশহর বিআরটিএতে ফিটনেস বাণিজ্যের অভিযোগ

চাকরী স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি ব্যাংকে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

#
news image

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিটি ব্যাংকের অস্থায়ী কর্মীরা। 

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পুলিশ প্লাজায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। সারাদেশে কমিউনিটি ব্যাংকে কর্মরত ২১৩ জনের অধিক অস্থায়ী কর্মীরা এই বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। 

২০১৯ সালে যাত্রা শুরু করা ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মীরা জানান, ব্যাংকের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োজিতরা দীর্ঘ চার বছরের অধিক সময় ধরে চাকরি স্থায়ীকরণের আশায় রয়েছেন। কিন্তু এই দীর্ঘ সময়ের ব্যবধানে বারবার চাকরি স্থায়ীকরণের বিষয়ে তাগাদা দেয়া হলেও ব্যাংক কর্তৃপক্ষ বরাবরই নীরব ভূমিকা পালন করে আসছে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহনকারী বক্তারা জানান, আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের একটাই দাবি অবিলম্বে চাকরী স্থায়ীকরণ করা হোক নইলে আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলা হোক- এমনটাই কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আগত কমিউনিটি ব্যাংকের অস্থায়ী কর্মীরা। 

ব্যাংকের বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীরা আরও জানান, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

নিশাত শাহরিয়ার:

৮-৯-২০২৪ বিকাল ৬:২২