শিরোনামঃ
কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ আবারও ঘুষ বাণিজ্যে বিআরটিএ’র প্রকৌশলী তৌহিদুল হোসেন কমিশন ছাড়া ফাইল ছাড়েন না চসিকের প্রধান প্রকৌশলী গণপূর্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগ

নিজ্জার হত্যায় অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার

#
news image

কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করার ষড়যন্ত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত থাকার অভিযোগ উঠেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কানাডিয়ান কর্মকর্তারা দাবি করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনে নেতৃত্ব দিচ্ছেন।

গতকাল মঙ্গলবার একটি পার্লামেন্টারি প্যানেলে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-কে তথ্য দেয়ার বিষয়টি নিশ্চিত করেন কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন।

মরিসন বলেন, "সাংবাদিক আমাকে ফোন করে জানতে চান যে, অমিত শাহ কি সেই ব্যক্তি ছিলেন? আমি তাকে নিশ্চিত করি যে, হ্যাঁ, তিনিই সেই ব্যক্তি"। তবে এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য বা প্রমাণ দেননি তিনি।

তবে কানাডার এমন অভিযোগকে বরাবর-ই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এসেছে ভারত। এর আগেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিষয় জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে ভারতের ওটাওয়াস্থ ভারতীয় হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

৩০-১০-২০২৪ দুপুর ১২:৫৪