ঢাকা,২৭ নভেম্বর, ২০২৬, শুক্রবার
সংবাদ শিরোনাম
বিএমইউতে ‘ভোল পাল্টে’ পদোন্নতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপ-রেজিস্ট্রার মারুফ হোসেনের বিরুদ্ধেপোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তারআওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ

এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ

৯ অক্টোবর ২০২৫, ৯:১৪ রাত  ·  ২৫৩

এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ

কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ও এফডিআর (মেয়াদি আমানত) হিসাব ফ্রিজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। তিনি হলেন- কর অঞ্চল ৫-এ কর্মরত সাইদুর রহমান, যিনি সম্প্রতি বদলি হয়েছেন।

আয়কর গোয়েন্দা ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “কর অঞ্চল ৫-এ সাইদুর রহমান নানা অনিয়মে জড়িত ছিলেন।” সাইদুর রহমানের কিছু সম্পদের তথ্য এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে- সেগুনবাগিচায় ৪টি ফ্ল্যাট, চন্দ্রিমা মডেল টাউন রোড নং ১১-তে ৩,০০০ স্কয়ার ফিটের রাজকীয় ফ্ল্যাট, পূ্র্বাচলে ৪টি প্লট এবং একটি সুইমিংপুলসহ প্রমোদ ফ্ল্যাট। তাঁর আরও সম্পদের তথ্য রয়েছে। সরকারি কর্মচারী হয়ে এত কোটি টাকার সম্পদ তিনি কীভাবে গড়লেন, সে বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

BN NEWS সম্পাদক ও প্রকাশক : মো: আমিনুর রহমান