ঢাকা,২৭ নভেম্বর, ২০২৬, শুক্রবার
সংবাদ শিরোনাম
বিএমইউতে ‘ভোল পাল্টে’ পদোন্নতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপ-রেজিস্ট্রার মারুফ হোসেনের বিরুদ্ধেপোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তারআওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

২৭ নভেম্বর ২০২৫, ৩:৫৯ বিকাল  ·  ২২৪

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোকমালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায়  ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক  করেছে সিআইডি। 

বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

জসীম উদ্দিন বলেন, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরনের উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় পূর্বক আত্মসাৎ করে বাড়ী ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছে এই সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। তিনি সম্পত্তির উক্তরূপ মালিকানা লাভ করে মানিলন্ডারিং এর অপরাধ করেছে।

তিনি বলেন, রুহুল আমিন (স্বপন) এর জনশক্তি রপ্তানীর প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের সর্বমোট জমির পরিমাণ- ২৩১ কাঠা, যার দলিল  মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমির উপর ক্যাথারসিস  ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। 

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকা উক্ত সম্পত্তির উপর ক্রোকাদেশ দেন বলেও জানান তিনি।

তিনি বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন (স্বপন) সহ সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BN NEWS সম্পাদক ও প্রকাশক : মো: আমিনুর রহমান