সাতক্ষীরা পৌর সচিব লিয়াকত আলীর বিরুদ্ধে ৩ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক
১-১১-২০২৬ বিকাল ৭:৩২

সাতক্ষীরা পৌরসভার সচিব মো. লিয়াকত আলীর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পৌরসভার হাটবাজার ইজারা, ভ্যাট ও আয়কর আদায় এবং ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নসহ বিভিন্ন খাতে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি ঘুষ গ্রহণ, জন্মনিবন্ধন জালিয়াতি, কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার হাটবাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া ভ্যাট ও আয়কর বাবদ আদায়কৃত ৩৬ লাখ ৭০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে ১৪ লাখ ১৩ হাজার টাকার অনিয়মের অভিযোগ উঠেছে।
এদিকে পৌর সচিব লিয়াকত আলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জন্মনিবন্ধন-সংক্রান্ত জালিয়াতি এবং অধীনস্থ কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া নিয়মিত নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এতে পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের বিভিন্ন কাজ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এতসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে সরকারি অর্থের হিসাব নিরীক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
এ ব্যাপারে লিয়াকত আলী সঙ্গে যোগাযোগ করলে তিনি তথ্য অধিকার আইনেআবেদন করার পরামর্শ দেন। তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ আপনার বিরুদ্ধে বললে তিনি সাংবাদিকতার বিভিন্ন পরামর্শ দেন ।