শিরোনামঃ
আওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ মন্ত্রীর এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত শাহজালালের থার্ড টার্মিনালের মালামাল চুরির অভিযোগ, মামলা না দিয়ে মুচলেকায় মুক্তি সাতক্ষীরা পৌর সচিব লিয়াকত আলীর বিরুদ্ধে ৩ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ডেমরায় নামজারি সিন্ডিকেটের দাপট

আওয়ামী লীগ জোটের রাজনীতি থেকে এনসিপি পরিচয়, মিঠুকে ঘিরে নানা অভিযোগ

#
news image

ফরিদপুরের মধুখালী উপজেলার এইচ. ই. এম. রাকিবুল হাসান মিঠুকে ঘিরে রাজনৈতিক পরিচয় পরিবর্তন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক জীবনের শুরুতে আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি তাঁর ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন সময়ে তাঁর ব্যানার-ফেস্টুনে আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহারের কথাও সামনে এসেছে। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে এনসিপির নেতা ও সাংবাদিক পরিচয়ে সক্রিয় হতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ-জোট সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির যুগ্ম মহাসচিব পরিচয় ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।

অভিযোগ রয়েছে, একটি অনিবন্ধিত ফেসবুক নিউজ পেজ ব্যবহার করে তিনি বিএনপি কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, রাশেদ খান, কে এম রকিবুল ইসলাম রিপন ও  স্থানীয় বিএনপি নেতাদের  বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অযাচাইকৃত অভিযোগ প্রচার করছেন। এসব পোস্টে কাউকে ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা গুঞ্জন ছড়ানোর অভিযোগও রয়েছে।

বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে রাশেদ খানকে জড়িয়ে প্রচারিত বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, সাংবাদিক পরিচয় ও অনিবন্ধিত ফেসবুক পেজকে সংবাদমাধ্যমের মতো উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

১৭-১১-২০২৬ রাত ১২:৫