শিরোনামঃ
দুর্নীতির আখড়া মুন্সীগঞ্জ সদর: পঁঞ্চসার ইউপি কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক ‎আওয়ামী সিন্ডিকেটের কবলে এলজিইডি চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্ভাব্য কমিটিতে বিতর্কিতদের দাপট: তৃণমূলের তীব্র ক্ষোভ চট্টগ্রাম বন্দরের টেন্ডারে অনিয়ম, শর্তে ‘ভূতুড়ে ম্যাজিক’ বিসিএস ছাড়াই ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ, আদালতের স্থগিতাদেশও উপেক্ষা সহ বিস্ফোরক দুর্নীতি বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় সন্ত্রাসী কবির মুসার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের আওয়ামী সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদের আশীর্বাদ পুষ্ট আলাউদ্দিনকে ফায়ার সার্ভিসে নিয়োগ

সুন্দরবনে ৪ ট্রালাসহ ২৪ জেলে আটক

#
news image

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় মৎস্য আহরণের সময় চারটি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। বৃহস্পতিবার (১ জুন) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। নিষেধাজ্ঞার মধ্যে গোপনে বনে প্রবেশ করে মাছ ধরছিলেন এসব জেলে।
বনবিভাগ জানিয়েছে, জেলেদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এদের কাছ থেকে ৪টি ট্রলার, ১২টি মাছ ধরা জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পাথরঘাটার এসব অসাধু জেলে গোপনে কটকা অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ ধরা শুরু করেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪টি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করা হয়। 
এসিএফ জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, নিষিদ্ধ সময়ের মধ্যে যাতে কেউ বনে প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২-৬-২০২৩ দুপুর ১১:৪৮