বসন্তের কোকিলরা ফিরছে: উত্তরাতে রাজনৈতিক সমীকরণ বদল
নিজস্ব প্রতিবেদক
২-৪-২০২৬ দুপুর ৩:৫৫

উত্তরা মার্কেট গুলোর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। আগে আ’ লীগের প্রভাবশালী অনুসারী হিসেবে পরিচিত কিছু ব্যবসায়ী আজ স্বার্থ ও সুবিধার প্রলোভনে বিএনপির দিকে ঝুঁকছেন। বিশেষত শাহেদ মাহমুদ ও মোঃ মোশারফ হোসেনের নাম আলোচনায় এসেছে, যাদের এই “ডিগবাজি” স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বাধীন ও বিচক্ষণ নেতাদের নেতৃত্বে থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী অনুসারী স্বার্থের দিকটিকে অগ্রাধিকার দিয়ে দল পরিবর্তনের পথে এগোচ্ছেন। ফলে উত্তরা মার্কেট ও সোসাইটির রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ডিগবাজির দৃশ্য প্রতীয়মান হচ্ছে।
বিগত কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে বিএনপির অনুগত নেতাদের জীবনের গল্পটা এক ধরনের ত্যাগের প্রতীক। শুধু বিএনপি করায় অনেক নেতা ঘরবাড়ী, ব্যবসা-বাণিজ্য ও চাকরি হারিয়েছেন। তারা দল ত্যাগ করলে জীবন সহজ হতো, কিন্তু আদর্শ ও শীর্ষ নেতাদের প্রতি আনুগত্যে তারা ক্ষুধার্ত রাত্রি কাটিয়েছেন ক্ষেতে-খামারে। এই দুর্দমনীয় আনুগত্যের কারণে স্বৈরশাসকরা বহুবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।
দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন ও দুঃশাসনামলে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ সকল নেতৃবৃন্দ নানা নির্যাতন, গ্রেফতার ও হামলার শিকার হয়েছেন। তবে এই ত্যাগী নেতৃত্ব ও অনুসারীদের অঙ্গীকারই দলের শক্তি হিসেবে রয়ে গেছে।
অপরদিকে, সুবিধা ও স্বার্থের প্রলোভনে দল পরিবর্তন করা কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক অনুসারী এখন উত্তরা অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে মোঃ মোশারফ হোসেন (লতিফ এম্পোরিয়ামের সাধারণ সম্পাদক) ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক শাহেদ মাহমুদের নাম। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের “ডিগবাজি” বিএনপির ভেতরের অঙ্গনে বিভ্রান্তি ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
উত্তরার বিএনপির রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার গুঞ্জন চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, "সুবিধাভোগীরা কখনোই দেশ বা দলের জন্য মঙ্গলময় নয়। দলের মধ্যে এমন অনেক বিচক্ষণ নেতা আছেন যারা কঠিন সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে দুই-একজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে কিছু সুবিধাভোগী আবারও ফিরে আসছে, যা দলের জন্য ক্ষতিকর।"
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উত্তরা মার্কেট ও সোসাইটিতে এই ধরনের “বসন্তের কোকিলদের” ফিরে আসা শুধু স্থানীয় ব্যবসায়িক সম্পর্ককে প্রভাবিত করছে না, বরং রাজনীতির মাটিতে নতুন সমীকরণ সৃষ্টি করছে। এটি পরবর্তী নির্বাচনী কৌশল ও দলের অভ্যন্তরীণ সংঘাতের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
উত্তরা এলাকার রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে এই “বসন্তের কোকিলদের” ফিরে আসা নিয়ে নানান সমালোচনা, আশঙ্কা ও কৌতূহল এক সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে এই ডিগবাজি যেন নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে।