শিরোনামঃ
দুর্নীতির আখড়া মুন্সীগঞ্জ সদর: পঁঞ্চসার ইউপি কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক ‎আওয়ামী সিন্ডিকেটের কবলে এলজিইডি চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্ভাব্য কমিটিতে বিতর্কিতদের দাপট: তৃণমূলের তীব্র ক্ষোভ চট্টগ্রাম বন্দরের টেন্ডারে অনিয়ম, শর্তে ‘ভূতুড়ে ম্যাজিক’ বিসিএস ছাড়াই ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ, আদালতের স্থগিতাদেশও উপেক্ষা সহ বিস্ফোরক দুর্নীতি বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় সন্ত্রাসী কবির মুসার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের আওয়ামী সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদের আশীর্বাদ পুষ্ট আলাউদ্দিনকে ফায়ার সার্ভিসে নিয়োগ

সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক চলছে

#
news image

প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সব জ্যেষ্ঠ সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও সচিবকে চিঠি দিয়ে সভায় উপস্থিত থাকার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে।

জানা গেছে, সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এবার এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না।

বৈঠক আয়োজনের সঙ্গে যুক্ত সচিবালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসনে সমানতালে কাজ শুরু হয়নি। কারণ শেখ হাসিনার পতনের পর নজিরবিহীন আক্রমণের শিকার হয়েছে জেলা, উপজেলাসহ দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এগুলো দ্রুত মেরামত করার তাগিদ দেওয়া হতে পারে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে রয়েছেন ২১ জন উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

৪-৯-২০২৪ দুপুর ১:০